1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রান্নাঘরের পেছনে ১৪ ফুটের গাঁজাগাছ, গ্রেপ্তার ১ - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট হিসেবে লুলার সামনে যে ৫ বড় চ্যালেঞ্জ জনবল নিয়োগ দিয়ে মেহেরপুর পানি শোধনাগার দ্রুত চালুর আহ্বান ৩ কোটি ইরানির অস্ত্র প্রশিক্ষণের দাবি সরকারের, তথ্য নিয়ে সংশয় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয়

রান্নাঘরের পেছনে ১৪ ফুটের গাঁজাগাছ, গ্রেপ্তার ১

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

বসতবাড়ির রান্নাঘরের পেছনে বেড়ে উঠেছিল ১৪ ফুট লম্বা গাঁজাগাছ। গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে অভিযান চালিয়ে সেই জীবন্ত গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আসমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মেকুরটারী গ্রামে আসমানের বসতবাড়িতে অবৈধভাবে গাঁজাগাছ চাষের খবর পেয়ে অভিযান চালায় রাজারহাট থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়িটিতে অভিযান চালিয়ে রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা তাজা গাঁজাগাছটি উদ্ধার করে। এ সময় আসমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমান প্রায় এক বছর ধরে লোকচক্ষুর আড়ালে গাছটি লালন-পালন করার কথা স্বীকার করেছেন।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ ফুট লম্বা জীবন্ত গাঁজাগাছ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর