1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবির জিয়া হলে শিবিরের ১৬ দফা সংস্কার প্রস্তাব, লাইব্রেরি-ইন্টারনেট-নিরাপত্তা থেকে সৌন্দর্যবর্ধন পর্যন্ত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩

রাবির জিয়া হলে শিবিরের ১৬ দফা সংস্কার প্রস্তাব, লাইব্রেরি-ইন্টারনেট-নিরাপত্তা থেকে সৌন্দর্যবর্ধন পর্যন্ত

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫ ১:৪০ পিএম
শেয়ার করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও সমস্যার অবসানে ১৬ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জিয়া হল শাখা। হলের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা, এবং ছাত্রকল্যাণে বাস্তবসম্মত ও সময়োপযোগী এ প্রস্তাবগুলো শিক্ষার্থীদের প্রত্যাশারই প্রতিফলন।
শুধু সমস্যা চিহ্নিত করেই নয়, সমাধানের পথও দেখিয়েছে সংগঠনটি। তাদের দাবির মধ্যে রয়েছে: রিডিং রুমে এসির ব্যবস্থা, সাইকেল গ্যারেজ, নিষ্ক্রিয় লাইব্রেরি ও ডিবেট ক্লাব চালু, মসজিদে এসি স্থাপন, গেস্ট রুম ও গেমস রুম সংস্কার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পদক্ষেপ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, জরুরি ভিত্তিতে গণরুমের শিক্ষার্থীদের সিট প্রদান, ভালো খাবারের নিশ্চয়তা ও ক্যান্টিন তদারকি, হলের সৌন্দর্যবর্ধন কর্মসূচি চালু করা।
শিবিরের মতে, ২০২৪-এর ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীদের আশা ছিল হল প্রশাসন দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে। তাদের এ ১৬ দফা দাবি সেই প্রত্যাশারই ধারাবাহিক প্রকাশ।
এ বিষয়ে জিয়া হল শিবিরের সভাপতি মোজাম্মেল হক বলেন, “শুধু কোলাহল নয়, বাস্তবসম্মত পরিবর্তনের দাবিই এখন শিক্ষার্থীদের কণ্ঠে। যেখানে পুরো পৃথিবীতে আধুনিকতার ছোয়া লেগেছে সেখানে হলের শিক্ষার্থীরা কেন সেই পুরনো নিয়ম নীতি ও পদ্ধতির মধ্যে আবদ্ধ থাকবে? অবিলম্বে হলের সমস্ত ক্ষেত্রে আধুনিকায়ন করতে হবে। “
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে শিবির নেতারা বলেন, “জিয়া হলকে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব আবাসনে রূপ দিতে হলে এই প্রস্তাবগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”
দাবিগুলোর সাথে একাত্মতা জানিয়ে হল প্রভোস্ট অধ্যাপক মাহবুবার রহমান বলেন, এই দাবিগুলো খুবই যোক্তিক এগুলো বাস্তবায়নে আমার যথেষ্ট সদিচ্ছা রয়েছে।  এগুলো বাস্তবায়নে আমি যথাসম্ভব চেষ্টা করে যাব। প্রশাসন থেকে পর্যাপ্ত ফান্ড না পেলে আমি হলের ফান্ড থেকে এগুলো বাস্তবায়নের চেষ্টা করব।
এই বিভাগের আরো খবর