1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাষ্ট্রপতি পালিয়েছে সবাই ঘুমিয়ে ছিল, ব্যর্থতা অন্তবর্তীকালীন সরকারের: আমিনুল হক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

রাষ্ট্রপতি পালিয়েছে সবাই ঘুমিয়ে ছিল, ব্যর্থতা অন্তবর্তীকালীন সরকারের: আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫ ৩:০৪ পিএম
শেয়ার করুন

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও প্রশাসনের ঘুমিয়ে থাকার বিষয় উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আদাবর থানা বনাম মিরপুর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন- অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে নয় মাস। মানুষের আশা আকাঙ্ক্ষা যতটুকু ছিল, তা পূরণে সম্পূর্ণ রূপে ব্যর্থ এই অন্তবর্তীকালীন সরকার। তাদের ব্যর্থতার কারণেই সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে।

তিনি অন্তবর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে আরো বলেন – তাদের ইন্দনে প্রশাসন ঘুমিয়ে ছিল। এই প্রশাসনের ঘুমিয়ে থাকার কারণেই আওয়ামী লীগের অনেক দোসর দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যারা গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে পালাতে যারা সহযোগিতা করেছে তারাও ষড়যন্ত্রকারী এবং তারাও ফ্যাসিষ্ট আওয়ামী স্বৈরাচার সরকারের অংশীদার হিসেবে বিবেচ্য হবে। তাদেরকে ক্ষমা করার কোন সুযোগ নাই।

আমিনুল হক আরও বলেন – এ সকল দোসরদের বিচারের জন্য একটি নির্বাচিত জনগণের সরকার দরকার। কেবল জনগণের সরকারই পারবে প্রশাসনের সকল ঘাপটি মেরে থাকা দোসরদের বিচারের আওতায় আনতে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, আদাবর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন সরকার, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, তুরাগ থানা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবদুল আলী, আদাবর থানা ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু প্রমুখ।

এই বিভাগের আরো খবর