1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১০মে - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১০মে

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬ ৭:৫৪ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি কার্যক্রমের চূড়ান্ত ধাপে এগিয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে, আগামী ৯ মে অনুষ্ঠিত হবে পরিজ্ঞান সভা (ওরিয়েন্টেশন) এবং ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্ভাব্য তারিখ হিসেবে এ তথ্য জানানো হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকা সাপেক্ষে ৯মে ও ১০মে চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়।

গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন অংশগ্রহণ করেন। ২৪ জানুয়ারি ফল প্রকাশিত হলে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত আসন পূরণ করার লক্ষ্যে মোট পাঁচ ধাপে মেধাতালিকা অনুসারে ভর্তি কার্যক্রম চলমান ছিল। প্রাথমিক সিলেকশনের পরে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া, মেধা তালিকা অনুসারে অনলাইনে পূরণকৃত সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া, মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষা সহ দীর্ঘ প্রক্রিয়া অতিক্রম করতে হয়েছে শিক্ষার্থীদের।

ভর্তি কার্যক্রমে সাবজেক্ট পরিবর্তনের সুবিধার কথা বিবেচনা করে ‘অটো মাইগ্রেশন’ সুবিধাও চালু রাখা হয়েছিল। এর মাধ্যমে শূন্য আসন সাপেক্ষে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

ভর্তি সংক্রান্ত সকল নির্দেশনার পাশাপাশি পরিজ্ঞান সভা এবং ক্লাস শুরু সংক্রান্ত প্রাথমিক তথ্য ও হালনাগাদ নির্দেশনা রুয়েটের admission.ruet.ac.bd এই অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে ৯ মে নতুন শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের শিক্ষার্থীদের জন্য রুয়েটে এক নতুন জীবনের সূচনা করবে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *