
চার শিশুসহ অপহরণকারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুকে উদ্ধার করা। এ সময় অপহরণকারী আদুরী বেগম নামে এক নারীকে আটক করা হয়।
শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। গ্রেপ্তার আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে চার শিশু নিখোঁজের ঘটনা এলাকার ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশকে জানানো হলে শুক্রবার বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নেয়। পরে রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার চার শিশু হলো- মমিনুল ইসলামের ছেলে ইসমাইল (৪) মকবুল হোসেনের ছেলে রিফাত (৬) আখিফুল ইসলামের মেয়ে আখি মনি (৮) ও মমিনুর ইসলামের মেয়ে মিনু (১২)।
রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, শুক্রবার রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, উদ্ধার ৪ শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসমিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।