1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
লক্ষ্মীপুরে টিউবওয়েল থেকে পানি ও আগুনের রহস্যময় নির্গমন - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন একাত্তরের ১১ নভেম্বর শহীদ হন ৯ বীরযোদ্ধা: চৌদ্দগ্রামের মাটিতে মুক্তিযুদ্ধের অনন্য আত্মত্যাগের ৫৫ বছর আজ নাফ নদী থেকে ২ লাখ ইয়াবাসহ দুইজন আটক, কাঠের বোট জব্দ কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড নজরুল বর্ষে রাজারহাটের হ্যাটট্রিক, তিন শিক্ষার্থীই বিভাগসেরা! টেকনাফে যুবলীগের মশাল মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত লক্ষ্মীপুরে টিউবওয়েল থেকে পানি ও আগুনের রহস্যময় নির্গমন

লক্ষ্মীপুরে টিউবওয়েল থেকে পানি ও আগুনের রহস্যময় নির্গমন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের আদর্শ রূপালী কলোনিতে একটি টিউবওয়েল থেকে পানি ও দাহ্য গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। নলকূপটির মুখে দিয়াশলাইয়ের কাঠি ঠেকানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে এবং একই সঙ্গে অনবরত পানি পড়ছে। কোনো যান্ত্রিক চাপ বা হাতল না টানলেও টিউবওয়েলটি দিয়ে অবিরাম পানি ও গ্যাস বের হতে থাকায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন। অনেকে এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।

বাড়ির মালিক আবদুল্লাহ মিয়া জানান, ব্যবহারের প্রয়োজনে টিউবওয়েলটি বসানোর পর কিছুদিন পানি ঠিক থাকলেও পরে তাতে হালকা গ্যাসের গন্ধ পাওয়া যায়। এরপর থেকেই নলকূপটি থেকে অনবরত পানি ও গ্যাস বের হওয়া শুরু করে, যা বর্তমানে অনেকটা ঝরনার রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দা নিয়াজ আজিজ জানান, প্রথমে ঘটনাটি বিশ্বাস না হলেও পরে সচক্ষে দেখে তিনি বিস্মিত হয়েছেন। তার মতে, যান্ত্রিক কোনো সহায়তা ছাড়াই নলকূপ থেকে আগুনের হল্কা ও পানি বেরিয়ে আসা এলাকার মানুষের মধ্যে যেমন কৌতূহল বাড়িয়েছে, তেমনি বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কও তৈরি করেছে।

এ বিষয়ে রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির ফলে ভূগর্ভস্থ পানির স্তর উপরে উঠে আসায় প্রাকৃতিক চাপে হাতল ছাড়াও পানি উপরে চলে আসতে পারে। তবে পানির সঙ্গে দাহ্য গ্যাস বের হওয়ার কারণটি নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, নলকূপের গভীরতা মাটির নিচে থাকা গ্যাসের কোনো স্তরের সংস্পর্শে চলে যাওয়ার কারণেই এমনটি ঘটছে। তবে স্থানীয়রা যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত জ্বালানি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, টিউবওয়েল থেকে পানি ও আগুন বের হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর