1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লাকসামে কর্ণফুলী কমিউটারের তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

লাকসামে কর্ণফুলী কমিউটারের তিন বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৭:৫৫ পিএম
শেয়ার করুন

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেলপথের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে লাকসামের নাউটি স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। গন্তব্যে পৌঁছাতে বিলম্বের আশঙ্কাও তৈরি হয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা উদ্ধারকাজ শেষ হওয়ার পর জানা যাবে।

এই বিভাগের আরো খবর