1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শহীদ আবু সাঈদের ব্যানারে ঢাকা হলো শেখ হাসিনার নাম ফলক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

শহীদ আবু সাঈদের ব্যানারে ঢাকা হলো শেখ হাসিনার নাম ফলক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ১১:৪৯ এএম
শেয়ার করুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে ধরলা সেতুর পুর্ব প্রান্তে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলেন শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পুর্ব প্রান্তে সেতু উদ্বোধন কালীন শেখ হাসিনার নাম ফলক ঢেকে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টাঙিয়ে দেয়া হয়। ব্যানার টাঙানো দেখতে এসময় সেতু এলাকায় উৎসুক জনতা ভীড় জমায়। তাঁরা করতালি ও শ্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধন, শাহের আলী মুন্সী, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম হাসান সরকার চাঁদ।

সমাবেশে জাকারিয়া হোসাইন বাধন বলেন, ছাত্র- জনতার রক্তে যার হাত রঞ্জিত, এদেশে তার নামের কোন স্মৃতি ফলক থাকবে না। তাই আমরা কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামাঙ্কিত ব্যানার দিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তীতে এখানে স্থায়ীভাবে নির্মান করা হবে
শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক।

এই বিভাগের আরো খবর