1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনার রায় কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

শেখ হাসিনার রায় কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৬:৫৫ পিএম
শেয়ার করুন

ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। চলছে নাশকতার অপচেষ্টাও। সবাই মিলে তা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল বিভিন্নভাবে পাঁয়তারা করছে।

আজ মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

বক্তারা সভায় মাওলানা ভাসানীর বর্ণাঢ্য ও আপসহীন রাজনৈতিক জীবনী তুলে ধরেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাওলানা ভাসানীর সাহচর্যের কথা।

এসময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, নির্বাচনের পেছাতে কিছু কিছু লোক নতুন নতুন দাবি-দাওয়া সামনে নিয়ে আসছে। তারা যেভাবেই হোক নির্বাচন বিলম্বিত করতে চায়।নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অবস্থা আরো ‘বিভ্রান্তিকর’ অবস্থায় চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল।

এই বিভাগের আরো খবর