1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন সহকারী প্রিজাইডিং অফিসারের অব্যাহতি - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন সহকারী প্রিজাইডিং অফিসারের অব্যাহতি

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪ ৩:১৫ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা ৪ জন সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্বে অবহেলার অভিযোগে অব্যাহতি দিয়েছেন সহকারী রির্টানিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন ভোটকেন্দ্র ও হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব ও সিরাজুন নেহার চৌধুরী, হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রশান্ত কুমার দেব।

সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিরুল ইসলাম ও হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার দিপক চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা ছিলো ভোটার আসার আগে ব্যালটে রেজিস্টার্ড সিল না মারার জন্য। কিন্তু তারা আগেই সিল মেরে রেখেছিলেন। পরে ম্যাজিস্ট্রেট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেন। এদের মধ্যে সদর ইউনিয়নের একজন এখনও দায়িত্বে রয়েছেন। অন্য সহকারী প্রিসাইডিং এলে তাকেও সরানো হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব প্রতিবেদককে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কঠোর অবস্থানে আছি। বিচ্ছিন্ন দুই-একটি অভিযোগ এসেছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। নির্বাচনের জন্য চার প্লাটুন বিজিবি, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার মোতায়েন করা হয়েছে। শুধু মাত্র সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচনের প্রত্যেয় নিয়ে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *