1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৩:৫৯ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার(৭ জুলাই) উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারসূত্রে জানা যায়, কৃষক আবুল কাশেম আজ বিকেলে বাড়ির পাশে কলা বাগানে কাজ করছিল।অসাবধানতা বশত জমির উপর দিয়ে সার্ভিস লাইনে তারে বিদ্যুৎপৃষ্ট বেলা সাড়ে ৫ টার দিকে কলাবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে।

পরিবারের লোকজন আরো জানায়, কলাবাগানের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক তার রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর