1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকারি বাঙলা কলেজে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সরকারি বাঙলা কলেজে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

বাঙলা কলেজ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫ ৭:৫৫ এএম
শেয়ার করুন
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫ উপলক্ষে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট (ঢাকা উত্তর জোন) এর উদ্যোগে ৭ ও ৮ মে দুইদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
৭ মে কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাঁধন ইউনিটের প্রধান শিক্ষক উপদেষ্টা ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাবরিনা ইশরাত এবং প্রফেসর শামসুন্নাহার বকুল এছড়াও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি মো: মোখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বাঁধনের মানবসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং থ্যালাসেমিয়া সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
কর্মসূচির দুই দিনে মোট ৯২ জন শিক্ষার্থী ও আগ্রহী অংশগ্রহণকারীকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। বাঁধন ইউনিটের স্বেচ্ছাসেবকদের নিষ্ঠাবান অংশগ্রহণে প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এই আয়োজনের মাধ্যমে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্তদানে উৎসাহিত হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।
এই বিভাগের আরো খবর