1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাদুল্লাপুরে বাবার সম্পতি থেকে বোনকে বঞ্চিত করায় বাবার মরদেহ দাফনে বাধা - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট হিসেবে লুলার সামনে যে ৫ বড় চ্যালেঞ্জ জনবল নিয়োগ দিয়ে মেহেরপুর পানি শোধনাগার দ্রুত চালুর আহ্বান ৩ কোটি ইরানির অস্ত্র প্রশিক্ষণের দাবি সরকারের, তথ্য নিয়ে সংশয় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয়

সাদুল্লাপুরে বাবার সম্পতি থেকে বোনকে বঞ্চিত করায় বাবার মরদেহ দাফনে বাধা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বাবার সম্পতি থেকে বোনকে বঞ্চিত করায় বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছে মেয়ে হালিমা। চাঞ্চল্যেকর এঘটনায় গোটা এলাকার মানুষজন বিস্মিত।

স্থানীয়রা জানান, উপজেলার বোয়ালীদহের নাজির উদ্দিনের দুই ছেলে মেয়ে ইদ্রিস আলী ও হালিমা। বাবা নাজির উদ্দিনের জীবদ্দশায় ছেলে ইদ্রিস আলী বোন হালিমা বেগম কে বাবার সম্পতি থেকে বঞ্চিত করে গোপনে সমুদয় সম্পতি তার নিজের নকমে লিখে নেন।পরে ঘটনাটি জানাজানি হলে ভাই বোনের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়।এরইমধ্যে সোমবার বাবা নাজির উদ্দিন অসুস্থজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবর জানতে পেরে মেয়ে হালিমা ছুটে আসেন। হালিমা বেগম উপস্থিত লোকজনদের জানান,আমাকে বাবার সম্পতি থেকে বঞ্চিত করা হয়েছে।এমতবস্থায় বাবার সম্পত্তির নিজের ন্যায্য ভাগ বুঝে না পাওয়া পর্যন্ত দাফনে সম্মতি দেবেন না বলে সাফরজানিয়ে দেন। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা ক্ষোভ আর উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।

হালিমা বেগম অভিযোগ করে আরো জানান, বাবার অসুস্থতার সুযোগে তাঁর ভাই ইদ্রিস আলী বাবার সব সম্পত্তি গোপনে নিজের নামে লিখে নিয়েছেন। ফলে বাবার সম্পত্তিতে তিনি কোনো অংশ পাননি বলে দাবি করেন ।

এদিকে নাজির উদ্দিন বেপারীর মৃত্যুর পর তাঁর জানাজা নামাজের জন্য এলাকায় মাইকিংসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।এরইমধ্যে বাবার সম্পত্তির ভাগ নিয়ে জোর আপত্তি তোলেন মেয়ে হালিমা বেগম। তাঁর দাবি, বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝে না দেওয়া পর্যন্ত বাবার দাফনে সম্মতি দেবেন না তিনি।

বিদ্যমান পরিস্থিতি নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সৃষ্ট বিরোধ সমঝোতার উদ্যোগ নেন। একপর্যায়ে বাবার প্রাপ্ত সম্পতির বিনিময়ে হালিমা বেগমকে এক লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।কিন্তু হালিমা বেগম তাৎক্ষনিক ভাবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

হালিমা বেগমের দাবি ,কোনো টাকার বিনিময়ে নয়, বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চান তিনি। সেই অধিকার নিশ্চিত না পাওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফনে আপত্তি জানান।

একদিকে পড়ে রয়েছে বাবার মরদেহ, অন্যদিকে সম্পত্তির অধিকার নিয়ে মেয়ের অনড় অবস্থান, এমন পরিস্থিতিতে এলাকায় সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ। তবে বাবা নাজির উদ্দিন সম্পত্তি কীভাবে লিখে নিয়েছেন, সে বিষয়ে ছেলে ইদ্রিস আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি।তবে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন,দলিলপত্রাদি দেখার পর সবকিছু স্পষ্ট হবে।

এই বিভাগের আরো খবর