
নওগাঁর সাপাহারে ভাড়া করা মটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনা মোটর সাইকেল চালকের মৃত্যু ও একজন আরহী গুরুতর আহত হয়েছে। শনিবার (০৩ মে ) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার থেকে জবই সড়কের সৈয়দপুর ব্রীজের অদুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
মৃত মটরসাইকেল চালক পত্নীতলা উপজেলার মধইল বাজারের আবু সাঈম এর ছেলে ফরহাদ (১৯) ও মুমুর্ষ আরহী একই উপজেলার ছোট মাহরন্দী গ্রামের সামিউল হক এর ছেলে শিশির (১৮) বলে জানা গেছে । ঘটনার বিবরণে জানা গেছে তারা দুই বন্ধু সকালে সাপাহার বাজার থেকে মটরসাইকেল ভাড়া নিয়ে জবই বিল দেখার উদ্দেশ্যে রওনা হয়ে সৈয়দপুর নামক ব্রীজের কাছে পৌছলে রাস্তা বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক ফরহাদের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চালক ফরহাদকে মৃত ঘোষনা করেন এবং তার বন্ধু শিশির এর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।