1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাফজয়ী নারী দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সাফজয়ী নারী দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ৮:২৭ পিএম
শেয়ার করুন

ইতিহাস গড়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়শিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। এই গৌরবময় সাফল্যে সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এ অর্জনকে অত্যন্ত সম্মানজনক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা জয় দেশের খেলাধুলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপকে ১৮-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। সাবিনা খাতুন ও লিপি আক্তারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

এই সাফল্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস বলেন, বাংলাদেশ নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার শক্ত প্রমাণ এই অর্জন। এর মাধ্যমে তরুণরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

এই বিভাগের আরো খবর