1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
৩ কোটি ইরানির অস্ত্র প্রশিক্ষণের দাবি সরকারের, তথ্য নিয়ে সংশয় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয় ই-বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক অভিজ্ঞতা ও বাংলাদেশের জন্য করণীয় রাজউকের ১০৭৪ প্লট বরাদ্দ স্থগিত, তদন্তে সংসদীয় কমিটি ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ ২:৫৬ পিএম
শেয়ার করুন

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মহানগরের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রিকুইজিশনে সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। এখন তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘সাবেক ইসি সচিবহেলালুদ্দীন আহমদকে বিকেলে খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

হেলালুদ্দীন আহমদকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি সচিব করা হয়। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।

এই বিভাগের আরো খবর