1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সিলেট টেস্টে উইন্ডিজ ব্যাটারদের দাপট, চাপে বাংলাদেশ - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড হাসপাতালে যাতায়াতে ঝুঁকি, ডিভাইডার টপকাচ্ছেন রোগীরা বিদেশে চিকিৎসার অর্থপ্রেরণ: ডলারের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু: সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব বরিশালের মুলাদীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকার প্রস্তাব তরুণদের জন্য শুধু নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়: কী করণীয়? অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যশস্যের রেকর্ড মজুত সত্ত্বেও সরকার বিতরণ কমানোয় নিম্ন আয়ের সংকট তরুণরা ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল সম্ভব: এমপি এনামুল

সিলেট টেস্টে উইন্ডিজ ব্যাটারদের দাপট, চাপে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন

সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ দুই উইকেট তুলে নেওয়ার পর মনে হয়েছিল পিচ থেকে স্পিনাররা সুবিধা পাবেন। কিন্তু দ্বিতীয় সেশনের পুরোটা সময় বাংলাদেশি বোলারদের নিরাশ করেছেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম। এই সেশনে ২৮ ওভার বল করেও কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ, উল্টো হজ ও উইকহ্যাম যোগ করেছেন ১৩১ রান। পুরো দ্বিতীয় সেশনে ২৮ ওভার বোলিং করে একটি উইকেটও হারায়নি উইন্ডিজ।

দিনশেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২৫৯ রান। তাদের লিড এখন ২২৯ রানের। হজ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ৯৩ রান নিয়ে এবং উইকহ্যাম অপরাজিত আছেন ৬৩ রানে। এই দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ এখন ১৪০ রান। ২ স্পিনারের পাওয়া ওই ২ উইকেটর পর ধারণা করা হচ্ছিল, উইকেট ধীরে ধীরে স্পিনারদের জন্য সহায়ক হয়ে উঠছে। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে আছেন হজ, ৬৩ রানে অপরাজিত উইকহ্যাম।

চতুর্থ দিনের সকালে তাইজুল ইসলাম দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভকে এলবিডব্লিউ করে দিনের প্রথম ব্রেক-থ্রু এনে দেন। এরপর ব্রেন্ডন কিংয়ের সহজ ক্যাচ শর্ট কাভারে তাওহীদ হৃদয় ফসকে না দিলে বাংলাদেশ আরও চাপে ফেলতে পারত। তবে দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে বিদায় নেন কিং। প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল। উইন্ডিজের দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজ স্লিপে শান্তর ক্যাচে পরিণত করেন কিংকে।

উল্লেখ্য, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩৫৬ রান। জবাবে বাংলাদেশ ৩৮৬ রান করে ৩০ রানের লিড নিতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দারুণ পারফরম্যান্সে এখন ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সফরকারীরা।

এই বিভাগের আরো খবর