1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের ঈদ শুভেচ্ছা বিনিময় - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই ফ্লাইদুবাইয়ের আকাশে শ্বাসরুদ্ধকর ৩০ সেকেন্ড: যেভাবে রক্ষা পেলেন ১৭৪ যাত্রী রাজবাড়ীতে মানবপাচারের দায়ে পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের ঈদ শুভেচ্ছা বিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:২৭ পিএম
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য এবং সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ধর্মপাশায় উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা  বিনিময় করেন।
বুধবার ধর্মপাশা উপজেলা দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মপাশা উপজেলা বিএনপি আহবায়ক লিয়াতক আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হকের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  ও সুনামগঞ্জ ১ আসনের বিএনপির  মনোনয়ন  প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন ধর্মপাশা উপজেলা যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্রু, আহবায়ক কমিটির সদস্য কাজী মাজারুল হক,তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা বাবরুল হাসান বাবলু, এনাম তালুকদার, যুবদলের যুগ্ন আহবায়ক তুজাম্মিল হক নাসরুম, ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য হামিদুল ইসলাম চৌধুরী মিলন, যুবদলের আহবায়ক শওকত হোসেন ব্যাপারী, বিএনপির নেতা আলমগীর, সালাউদ্দিন মাহতাব, যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মাদ আলী, আবু তাহের সোনা মিয়া, সেলবরষ ইউপি যুবদলের সভাপতি আহম্মদ আলী, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কামরুল বলেন, সুনামগঞ্জ ১ আসন তাহিরপুর, ধর্ম পাশা, মধ্যনগর ও জামালগঞ্জ ধানের শীষ এর ঘাটি। এই এলাকার মানুষজন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে ভালবাসেন। যদি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হয় তাহলে মানুষজন ধানের শীষ প্রতীকেই ভোট দিবে। লঙ্গী পড়ার লোকদের সম্মান করতে হবে, অনেকেই মনে করেন ক্ষমতা পেয়েগেছি, ইহা কল্পনা করা সম্পুর্ণ ভুল, দলকে সু- সংগঠিত করতে হবে। আমি জনগণের সঙ্গে আছি, জনগণের সাথে থাকব ইনশাআল্লাহ।
এই বিভাগের আরো খবর