1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সুন্দরবনের খাল থেকে মৃত বাঘ উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ

সুন্দরবনের খাল থেকে মৃত বাঘ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪ ২:২৬ পিএম
শেয়ার করুন

সুন্দরবনের খাল থেকে আরও একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত বাঘটি সোমবার বিকালে মোংলা পোর্ট পৌরসভার মালগাছি খালে স্থানীয় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির খবর পেয়ে বিকাল ৫টায় মৃত বাঘটি উদ্ধার করে। মৃত বাচ্চা এই বাঘটি বাঘটি পুরুষ না নারী সেটা জানাতে পারেনি এই বন কর্মকর্তা। এর আগে গত ৩০ এপ্রিল বিকালে জোংড়া টহলফাড়ির সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধরিয়া খাল থেকে একটি অর্ধগলিত বাঘের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আন্ধরিয়া খাল থেকে উদ্ধার হওয়া মৃত বাঘটির ময়না তদন্তের ভিসেরা রিপোর্ট বন বিভাগ হাতে পাওয়ার আগেই আরো একটি বাঘের মৃত্যু হলো। এনিয়ে গত দুই সপ্তাহে খাল থেকে দুটি বাঘের মৃতদেহ উদ্ধার করলো বন বিভাগ।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় ১৫ বছর বয়সের একটি পুরুষ বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রূপার খাল থেকে একটি বাঘের মরদেহ ও ২০২১ সালের ১৯ মার্চ শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে আরও একটি বাঘের মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। ময়না তদন্তের পর উদ্ধার করা এসব মৃত বাঘের চামড়া ও অঙ্গ-প্রতঙ্গ সংরক্ষণের পর সুন্দরবনের অভ্যন্তরেই মাটি চাপা দেয়া হয়। তবে, এসব মৃত বাঘের ময়না তদন্ত রিপোর্ট কখনোই বন বিভাগ প্রকাশ করে না।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, উদ্ধার করা মৃত বাঘটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে। ইতোমধ্যে বাঘটির শরীরে পচন ধরেছে, এ কারণে বাঘটি পুরুষ না নারী সেটা সনাক্ত করতে সমস্যা হচ্ছে। কি কারণে বাঘটি মারা গেছে তা জানতে ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে। মঙ্গলবার সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রাণী সম্পদ চিকিৎসকদের দিয়ে ময়না তদন্ত করা হবে।

এই বিভাগের আরো খবর