1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সেফটিক ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

সেফটিক ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৪:২৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে নির্মাণাধীন সেফটিক ট্যাংকির পানিতে ডুবে রোজা মনি (২) নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের ওয়াপদা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।নিহত রোজা মনি ওই গ্রামের আহিদুল ইসলামের মেয়ে।

স্থাণীয়রা জানান, সোমবার সকাল দশটার দিকে শিশুটির মা শিল্পী বেগম রান্না ঘরে ভাত খাচ্ছিলেন। ঠিক সে সময়ে রোজা মনি ঘর থেকে বের হয়ে উঠানের নির্মাণাধীন সেফটিক ট্যাংকিতে পড়ে যায়। খাওয়া শেষ করে শিল্পী বেগম রের হয়ে সেফটিক ট্যাংকির পানিতে রোজামনির মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্হানীয়রা দৌড়ে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরো খবর