1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্ত্রীসহ সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের দুই মামলা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

স্ত্রীসহ সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের দুই মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৯:০০ পিএম
শেয়ার করুন

জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ইলিয়াস উদ্দিন মোল্লাহ তার ক্ষমতার অপব্যবহার ও ঘুস গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেন। এ ছাড়া, দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪০টি হিসাবে মোট ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারাতে মামলা দায়ের করা হয়েছে।

আরেকটি অভিযোগে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লাহ-এর সহায়তায় তার স্ত্রী ফরিদা ইলিয়াস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৬৫০ টাকা সমপরিমাণ সম্পদ অর্জন করেন। তার নামে পরিচালিত ৪টি ব্যাংক হিসাবে মোট ৮ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯৩৯ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়।

এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়ের করেছে কমিশন।

এই বিভাগের আরো খবর