1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বাস্থ্য কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে সাংবাদিকদের: তানভীর হাসনাত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

স্বাস্থ্য কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে সাংবাদিকদের: তানভীর হাসনাত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৩০ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সংবাদকর্মীকে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাত্তর টেলিভিশনের হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফের সাথে এই ঘটনা ঘটে।
​
জানা গেছে, ওই কর্মকর্তা দাপ্তরিক শিষ্টাচারের অজুহাতে নিজেকে ইউএনও পদমর্যাদার দাবি করে তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধনের কথা বলেন। ভুক্তভোগী সাংবাদিক একে অপেশাদার আচরণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যেও তীব্র সমালোচনা চলছে।
​
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
​
তবে দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে জানান, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করার কোনো বাধ্যবাধকতা নেই। কে কীভাবে সম্বোধন করবে, তা একান্তই তাদের নিজস্ব বিষয়।

এই বিভাগের আরো খবর