1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতীবান্ধায় আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর জরুরি বার্তা ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী রেস্টুরেন্টে ফেলে যাওয়া সেই পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট জব্দ এক বছরে ভাঙল সেতু, ১২ বছর দুর্ভোগ হাতীবান্ধায় আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে বাড়ছে উদ্বেগ-অতংক কুমিল্লায় ফোন করে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা আমের ভরা মৌসুমেও হাসি নেই কৃষকের মুখে কম দামে আম, বেশি ওজনে বিক্রি

হাতীবান্ধায় আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর হামলায় আহত দুই পুলিশ সদস্য

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে আসামীর অস্ত্রের কোপে আহত হয়েছেন হাতীবান্ধা থানা পুলিশের দুই সদস্য।
আহত পুলিশ সদস্য রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে।
জানাগেছে, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করতে,শুক্রবার (২৬ জুন) রাতে পুলিশের একটি দল আসামীর নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় আসামী রাশেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে বেশ কয়েকটি এলোপাতারি কোপ দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমীনের হাতের কবজিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফ। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আব্দুল লতিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “আইনি দায়িত্ব পালনকালে আমাদের দুই সদস্য আসামীর হামলায় আহত হয়েছেন। এঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর