1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৯ - আজকের কাগজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে দুই বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট র‍্যাব থেকে এসআরবি বিলুপ্তির নামে অধিকতর জবাবদিহিহীন ব্যাটালিয়নে টিআইবির উদ্বেগ আ. লীগ নেতার গাড়িতে লং মার্চে অংশ নিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ নতুন রোগী অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম কুবিতে র‍্যাগিং ইস্যুতে দুই পক্ষের আপস, অভিযোগ প্রত্যাহারের আবেদন বল্লালবাড়িতে ডিবির অভিযান: ১৪০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও হুইস্কিসহ ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৯

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৮:০৩ পিএম
শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

একই সময় নতুন করে আরও ১২৮ জনের শরীরে হাম ও ৯০১ এর হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ জন।

গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ২৩৪ জন।

এই বিভাগের আরো খবর