1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

হিলিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

হাসান আলী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ২:০৬ পিএম
শেয়ার করুন

শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, প্রাণিসম্পদ সার্জন ডা. মো. মনতাসির মামুন, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, মেডিকেল অফিসার মো. হুমায়ুন কবির ও হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফসহ অন্যান্যরা।
বক্তারা তাদের বক্তব্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব অপরিসীম। দেশের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের জন্য পুষ্টির বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি। এছাড়া বক্তারা জানান, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত পুষ্টি সপ্তাহ চলাকালীন হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন, সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা। তারা আরও বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, নারীদের গর্ভকালীন স্বাস্থ্য এবং প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টিকর খাবার গ্রহণ অত্যাবশ্যক। নার্স মাহফুজা বেগম তার বক্তব্যে বলেন, অনেক মানুষ এখনো বুঝে না কোন খাবার পুষ্টিকর আর কোনটি নয়। সেজন্য সবাইকে সচেতন করতে হবে এবং প্রতিটি পরিবারে সুষম খাদ্য নিশ্চিত করতে হবে।
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে হিলিতে এই আয়োজন এলাকার মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর