1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার - আজকের কাগজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাব থেকে এসআরবি বিলুপ্তির নামে অধিকতর জবাবদিহিহীন ব্যাটালিয়নে টিআইবির উদ্বেগ আ. লীগ নেতার গাড়িতে লং মার্চে অংশ নিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ নতুন রোগী অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম কুবিতে র‍্যাগিং ইস্যুতে দুই পক্ষের আপস, অভিযোগ প্রত্যাহারের আবেদন বল্লালবাড়িতে ডিবির অভিযান: ১৪০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও হুইস্কিসহ ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার শিল্পায়ন হবে, তবে পরিবেশ ধ্বংস করে নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৭ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত চার আসামি এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ জানায়, হাকিমপুর থানার একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বিপুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ বাসুদেবপুর (চুরিপট্টি) এলাকার মোঃ পিয়ার আলীর ছেলে। একই ধরনের অপর একটি মামলায় ধরন্দা (জোলাপাড়া) এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ নাঈম (২০)কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া কুমিল্লার কোতয়ালী থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অজুফা প্রকাশ আন্জুআরা (৩৯)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ বাসুদেবপুর (মিশনপাড়া) এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে ও মোঃ মাহাবুল শেখের স্ত্রী।

অন্যদিকে, মাদক সংক্রান্ত একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মামুন হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর বাসুদেবপুর (কালিগঞ্জ) এলাকার মৃত আঃ বারীর ছেলে।

এদিকে, মোবাইল কোর্টের পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত নওদাপাড়া (বড়চড়া) এলাকার মোঃ সাজ্জাদ হোসেন (২৬) ও মোঃ নাঈম ইসলাম (২৪)কে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে মোঃ ফজলুল রহমান ও মোঃ মাহাবুব আলমের ছেলে। মোবাইল কোর্টের মামলায় তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর