
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাফেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামিদের আজই যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার ওসির নির্দেশনায় পুলিশের পৃথক দুটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
পৃথক অভিযানে গ্রেফতারকৃতকরা হলেন, মোঃ আরমান আলী (২৬) উপজেলার বলরামপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে বলরামপুর গ্রামের মোঃ আমিরুল ইসলামএর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরেক আসামি, মোঃ আসাদুজ্জামান বুদা (৪৯) উপজেলার দেবখন্ডা এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস মাদকজাতীয় ট্যাবলেট ট্যাফেনটাডলসহ তাকে গ্রেফতার করা হয়। সে দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেন ও শেফালী বেওয়ার ছেলে। তার বিরুদ্ধেও একই আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।