সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মঘটের জেরে সোমবার অচল হতে পারে বেলজিয়ামের আকাশসীমা শেখ হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা ১১ বছরের কিশোরীর দেওয়া নামে প্লুটোর নামকরণের নেপথ্যে ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর মার্ক কেলি দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৬:৫২ পিএম
Advertisement
শেয়ার করুন

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১৪৭ দিন বাকি রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখটি নির্ভর করবে ওই সময়ে চাঁদ দেখার ওপর।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্র বছরের ওপর ভিত্তি করে চলার কারণে প্রতি বছরই গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের চেয়ে ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে রমজান। যে কারণে প্রায় ৩৩ বছরের চক্রে বছরের প্রতিটি ঋতুতেই রোজা রাখার সুযোগ পান মুসলিমরা।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে ওই রাতেই তারাবি নামাজ শুরু হবে এবং পরদিন সোমবার থেকে প্রথম রোজা পালন করা হবে। এছাড়া শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০২৭ সালের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।

এই বিভাগের আরো খবর