1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৫ বছর পর প্রাণ ফিরে পেল নয়নের খাল, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

২৫ বছর পর প্রাণ ফিরে পেল নয়নের খাল, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৮:৪২ পিএম
শেয়ার করুন

দীর্ঘ ২৫ বছর ধরে অবহেলা, দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে থাকা মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকার ঐতিহ্যবাহী নয়নের খাল পুনরুদ্ধার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় খালটির পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান, সৈয়দা নূরমহল আশরাফী এবং মোঃ মাসুদুর রহমান।
এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নয়নের খাল পুনরুদ্ধারের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নৌপথের স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘদিন পর খালটি পুনরুদ্ধারের উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর