1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৬ জুন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান - আজকের কাগজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সমন্বিত হল ব্যবস্থাপনা সফটওয়্যারে ক্যাশলেস ক্যাম্পাসের দ্বার প্রান্তে রুয়েট প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী মন্ত্রী সভায় পে-স্কেল অনুমোদন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ রমজানের পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী আগস্টের রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই: পুলিশ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

২৬ জুন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১:৩৪ পিএম
শেয়ার করুন

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা কমিয়ে আনা হয়েছে। আগামী ২৬ জুন খুলবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। অর্থাৎ ২৫ জুন পর্যন্ত স্কুল-কলেজ ছুটি থাকছে।

আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক থেকে জানানো হয়, এখন থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিনই বহাল থাকবে।

এবার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ২ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ২৪ জুন থেকে পাঠদানে ফিরবে। এ অবস্থায় বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত নেয়া হয়, ২৬ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।

কারণ হিসেবে বলা হচ্ছে, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কম হয়েছে। আবার শনিবার থেকে সাপ্তাহিক ছুটি চালু হলে সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে। তাই ঈদের ছুটি অপরিবর্তিত থাকলেও গরমের ছুটি কমিয়ে দেয়া হলো।

এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছিলেন, কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিকপর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এই বিভাগের আরো খবর