1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২৭৩ কোটি টাকার ডিজেল ভারত থেকে কিনবে সরকার - আজকের কাগজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:

২৭৩ কোটি টাকার ডিজেল ভারত থেকে কিনবে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ৪:২৪ পিএম
শেয়ার করুন

ভারত থেকে জি-টু-জি ভিত্তিতে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনবে সরকোর। ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকা দিয়ে এ ডিজেল কেনা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান। তিনি জানান, ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ সময়ের জন্য ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে কমিটি।সরকার মোট যে, জ্বালানি তেল আমদানি করে, তার ৫০ শতাংশ করে জি-টু-জি ভিত্তিতে। বাকি ৫০ শতাংশ স্পর্ট মার্কেট থেকে কেনা হয়। নুমালীগড় রিফাইনারী থেকে যে ডিজেল কেনা হবে তা জি-টু-জি প্রক্রিয়ায়।

মাহমুদুল হোসাইন খান বলেন, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে এই ডিজেল শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে সরাসরি আমদানি হবে। প্রিমিয়ামসহ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল দাম হবে ২৭৩ কোটি ৬৭ লাখ টাকা। প্রতি ব্যারেলের প্রিমিয়াম হলো ৫ দশমিক ৫০ মার্কিন ডলার। আর রেফারেন্স প্রাইস ধরা হয়েছে চলতি বছরের ২৮ জুনের দাম।

এই বিভাগের আরো খবর