1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডলসহ র‍্যাবের হাতে যুবক আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডলসহ র‍্যাবের হাতে যুবক আটক

মনিরুজ্জামান খান
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪ ১:৪৬ পিএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডলও মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব। এ সময় মোতাহার আলী (৩৬) নামের এক যুবক কে মাদকসহ গ্রেফতার করেছে ।

শনিবার (২৬ মে) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মোতাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কুড়ি পাইকা গ্রামের সালজার রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জের গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকা থেকে মোতাহার আলীকে গ্রেফতারসহ তার কাছে থাকা নেশা জাতীয় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। এ সময় কনক মিয়া (২২) নামের আরেক কারবারি পালিয়ে যায়।

রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোতাহার আলী  দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *