
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমণ ইচ্ছুকদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কুড়িগ্রাম সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এলাকার শতাধিক হজ যাত্রীর উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।