1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা - আজকের কাগজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
উত্তরার বার থেকে যেভাবে মিরপুর গেলেন ‘অচেতন’ তরুণী গোসলে নেমে পাঁচ বোনের মৃত্যু ‘আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব’ আইন পেশায় সফল হতে অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জন করতে হবে : আইনমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ কেউ শিক্ষা-চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় আত্রাই নদীর পানি থেকে খেয়া জালে উঠে এলো দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা অস্ত্র-মাদক নিয়ে বাংলাদেশে ভারতীয় চক্র, বিজিবির অভিযানে গ্রেফতার ১ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু একেক দেশের একেক সংখ্যা, নেপাল তিব্বত সীমান্তে নিখোঁজদের তালিকায় কারা

কুমিল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫ ১:৩৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি, লাইসেন্সবিহীন ফার্মেসী পরিচালনা এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় দুই ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়৷
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫ টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম। অভিযানে অংশ নেন কুমিল্লা জেলা ড্রাগ সুপার মো. শাহ জালাল ভূঁইয়া এবং পুলিশের উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
অভিযানে ‘উপমা ফার্মেসি’কে বিক্রয় নিষিদ্ধ শ্যাম্পল রাখায় ১০ হাজার এবং ‘মীর মেডিকেল হল’কে ইন্ডিয়ান ঔষধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানকে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপমা ফার্মেসির তারেক নামের একজনকে জরিমানা দিতে অপারগতা দেখালে আটক করে পরে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম আজকের কাগজকে বলেন, “ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, লাইসেন্সবিহীন ফার্মেসী এবং গ্রাহকদের ঠকানোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।” তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে অভিযান চলাকালে ফার্মেসী বন্ধ রাখলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর