1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাজারো মানুষের ঢল আমিনির কবরস্থলে, পুলিশের গুলি - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ: প্রথম চারটাই চীনের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ স্থগিত দেবী দুর্গার সাজে তাক লাগালেন পরীমণি! কাতারে ধরা পড়লেন সাবেক বিমান বাহিনী প্রধান তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান শেরপুরে খাল থেকে ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার

হাজারো মানুষের ঢল আমিনির কবরস্থলে, পুলিশের গুলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ৯:২১ এএম
শেয়ার করুন

হিজাব ঠিকমত না পরার অভিযোগে গত ১৬ সেপ্টম্বরে ইরানি পুলিশি হেফাজতে মারা যান মাহসা আমিনি (২২)। তার মৃত্যুর ৪০দিন উপলক্ষ্যে শোক জানাতে কুর্দি অধ্যুষিত শহর সাকেজে হাজারো মানুষ জড়ো হয়েছে। এটি মাহসা আমিনির নিজ শহর বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে ইরানি বাহিনী। সেইসঙ্গে আমিনির কবরস্থলের কাছে হাজার হাজার শোকার্তদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

কুর্দি একটি মানবাধিকার গোষ্ঠীও সাকেজ শহরের জিনদান স্কয়ারে নিরাপত্তা বাহিনীর গুলি এবং টিয়ারগ্যাস ছোড়ার কথা জানিয়েছে।

রিপোর্ট, আমিনির মৃত্যুর ৪০ দিন পূর্তিতে নতুন করে বিক্ষোভ হতে পারে- এ আশঙ্কায় গতকাল বুধবার সাকেজ এবং কুর্দিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে ইরান।

বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, সাকেজ শহরে প্রচুর দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পরও হাজার হাজার মানুষ মিছিল করে মাহসাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই কবরস্থানের দিকে যাচ্ছে।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা সানা জানায়, কবরস্থানে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়েছিল। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেধে গেলে ওই এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মাহসার স্মরণে শোক প্রকাশ করতে লোকজন কবরস্থানে জড়ো হয়েছিল। দাঙ্গা পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এই বিভাগের আরো খবর