1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বৃষ্টির জমা পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলো উপজেলা বিএনপি কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক ১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ২য় দিনের মতো আন্দোলন চলমান হাকিমপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লায় বৃষ্টির জমা পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১:১২ পিএম
শেয়ার করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবায় বৃষ্টির জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু দুর সম্পর্কে মামা – ভাগনে হয়।মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পাঁচ বছর বয়সের নিহত জিহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং সাড়ে ৩ বছর বয়সী রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
জানা গেছে,নিহত দুই শিশু দূর সম্পর্কের মামা-ভাগনে হয়। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের   ডোবায় বৃষ্টির জমা পানিতে তাদের খোঁজ করলে সেখানে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, পানিতে পড়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বাড়িতে শোকের মাতম চলছে।

এই বিভাগের আরো খবর