1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, দু'জনকে গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, দু’জনকে গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ৩:২২ পিএম
শেয়ার করুন

পূর্ব-পরিকল্পিতভাবে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই মামলায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার খুলনা র‌্যাব-৬’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল মোস্তাক আহমেদ। 

গ্রেফতারকৃতরা হলেন- খুলনার তেরখাদা থানার হুসাইন ইমাম (৩০) ও গোপালগঞ্জ সদর এলাকার এসএম ফেরদাউস (৩৭)। ২ নভেম্বর ঢাকার গাজিপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা কুয়াকাটায় বেড়াতে গিয়ে গোপালগঞ্জে আসার জন্য নতুন মডেলের ব্যয়বহুল প্রাইভেটকার ভাড়া করে। পথিমধ্যে গাড়ি চালককে কৌশলে চেতনানাশক ইনজেকশন দিয়ে চেতনাহীন করে। পরে তার মুখে হাতে-পায়ে কসটেপ পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে গোপালগঞ্জে মোকসেদপুরে লাশ ফেলে ওই গাড়ি নিয়ে পালিয়ে যায়। গত ১৬ অক্টোবর এ হত্যার ঘটনা ঘটে।

র‌্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল মোস্তাক আহমেদ আরও বলেন, গ্রেফতারকৃতরা চালককে হত্যার পর লাশটি ফেলে দিয়ে গাড়ি নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে পালিয়ে যায়। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ব্যাপক অনুসন্ধানের পর তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

এই বিভাগের আরো খবর