1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চকবাজারে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ, জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে শরীর ঝলসে ২ দিন ঘরে আটকে রাখার অভিযোগ, স্বামী আটক গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল যুবকের লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রিমান্ড শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা কারাগারে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী চরফ্যাশনে ব্যবসায়ীর বিরুদ্ধে সাংবাদিকের অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চকবাজারে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ, জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫১ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ গুলজার মোড় এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একইসঙ্গে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে সিরাজদৌলা রোডস্থ প্যারেড কর্ণার এলাকায় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মালিকানাবিহীন আনুমানিক ১ হাজার ফুট বালু ও কংকর জব্দ করা হয়।

এছাড়া নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে চকবাজারের গুলজার মোড় এলাকায় বিভিন্ন স্থানে সাঁটানো অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।

চসিক সূত্র জানায়, নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে নির্মাণসামগ্রী রাখা এবং অনুমোদনহীন পোস্টার-ব্যানার স্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।

অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।

এই বিভাগের আরো খবর