বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ফাঁস হওয়া নথিতে ইউক্রেন যুদ্ধে রুশ সেনার চরম পরিণতি কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার মৃত্যু জনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার ফুটবল তারকা এমবাপেকে চট্টগ্রামে আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান কেন জনপ্রিয় হচ্ছে কিউআর কোড? জানুন প্রযুক্তির কার্যকারিতা

সারা দেশে নাশকতার ছক এঁকেছে বিএনপি :ড. হাছান মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ১১:৩২ এএম
Advertisement
শেয়ার করুন

জিয়াউর রহমান জেলহত্যার প্রধান কুশীলব বলেই বিএনপি এই দিবসের আলোচনায় অংশ নেয় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপুরে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকরা জেলহত্যা দিবসের আলোচনায় বিএনপির অংশ না নেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আলোচনা করলে এটাই উঠে আসবে এবং উঠে আসা উচিত যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্ধনেই তার অনুগত সেনারা কারাগারের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সুতরাং তারা জেলহত্যা নিয়ে কি বলবে! তারা দায়টা স্বীকার করতে পারে।

তাদের প্রতিষ্ঠাতা যেহেতু এই জেলহত্যার সাথে জড়িত, সেজন্য তারা এই দিবসের আলোচনায় অংশগ্রহণ করে না।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করলে সম্প্রচারমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন মানিক একজন উদারমনের মানুষ, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মুক্তমত চর্চা করেন। স্বাধীনতার স্বপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি। ছাত্রদলের ইন্ধনেই তার ওপরে হামলা হয়েছে এবং ছাত্রদলের চারজন গ্রেপ্তার  হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, এতে এটিই প্রমাণিত হয় বিএনপি সারা দেশে নাশকতার ছক এঁকেছে, সেটি সত্য। এই আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা।

বিএনপি-জামাত জোট এই ধরনের আরো হামলা করার পরিকল্পনা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের ছত্রছায়ায় যে অপশক্তি জঙ্গিগোষ্ঠী রয়েছে, তারা এগুলো করছে। এজন্য বারবার আমরা দেশবাসীকে সতর্ক করেছি। দেশবাসীর প্রতি আহ্বান জানাই- এই অপশক্তিকে রুখতে হবে।

এই বিভাগের আরো খবর