
নওগাঁর ২য় বৃহত্তর বিদ্যাপীঠ সাপাহার সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয়ভাবে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী।
হাসান আলী জানান, গত ১৫মে কেন্দ্রীয় টিম-১৬, নওগাঁ জেলা শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাপাহার সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষে যাচাই-বাছাই করেন। পরবর্তীতে গত ২০মে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এতে সাপাহার সরকারি কলেজে ওয়ালিউল ইসলাম নাইমকে সভাপতি, রিপন হাসানকে সাধারণ সম্পাদক এবং মোঃ ইকবাল হাসান মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৩০সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি প্রকাশ করে।
এবং ঐ কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।