1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয় জিয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ দেয় জিয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ১:১৮ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের নৃশংস হত্যাকাণ্ডের পর অবৈধভাবে ক্ষমতার পালাবদলের মাধ্যমে বিচারের পথ বন্ধ করা হয়। রাজনীতির সুযোগ দেওয়া হয় স্বাধীনতাবিরোধীদের। আমরা ক্ষমতায় আসার পর সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করেছি।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এখনো কিছু খুনির শাস্তি নিশ্চিত হয়নি। একজন খুনি আমেরিকায়, আরেকজন কানাডায়, দুজন পাকিস্তানে। আরেকজনের হদিস পাওয়া যাচ্ছে না। আমেরিকা একজন খুনিকে লালন-পালন করছে। অবশ্য আমেরিকার আচরণই এ রকম। তার পরও আমাদের প্রচেষ্টা আছে, তাদের ধরে এনে যেভাবেই হোক শাস্তি নিশ্চিত করব। এটাই আমি চাই।

তিনি বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের পরই ইতিহাস বিকৃতি শুরু হয়। বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার চেষ্টা হয়। বঙ্গবন্ধুর ভাষণ ও জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ হয়ে যায়। অবৈধভাবে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা হয়। জাতির পিতার করে দেওয়া সংবিধানও ক্ষত-বিক্ষত করা হয়।

তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধীদের ভোটের অধিকার ছিল না। জিয়াউর রহমান তাদের ভোটের অধিকার ও রাজনীতি করার সুযোগ দেন। জাতির পিতার হত্যাকারীদেরও বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল।

এর আগে বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর বেলুন ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর