1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৯:১৬ পিএম
শেয়ার করুন

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে তাদের বিভাগকে স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে।

বুধবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগটির শিক্ষকরা অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।

এ বিষয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন সুলতানা শিমু বলেন, আজ আমরা এখানে আমাদের দাবি নিয়ে মানববন্ধন করছি। একই সঙ্গে, বাংলাদেশের প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ রয়েছে তারা সবাই আজ একই দাবিতে মানববন্ধন করছে।আমাদের এই কর্মসূচির মূল কারণ হলো, এখনো আমাদের কোনো বিসিএস শিক্ষা ক্যাডার নেই। তাই সরকারের কাছে আমাদের জোরালো দাবি সব দিক বিবেচনা করে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগকে স্বতন্ত্রভাবে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তানজিল আহমেদ বলেন, প্রতিবছর সারাদেশে প্রায় ৬০০-৭০০ শিক্ষার্থী এই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে। কিন্তু তারা স্কুল বা কলেজে শিক্ষকতার সুযোগ পান না, ফলে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন না। এতে অনেকেই ক্যারিয়ারে পিছিয়ে পড়ছেন। শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির প্রতি আমি সংহতি জানাই।

এ সময় শিক্ষার্থীরা ‘যোগ্যতা আছে, প্রাপ্যতা নাই লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার দাবি নয়, অধিকার’, ‘ট্রান্সপারেন্সি, সার্ভিস, কেয়ার, এডমিনিস্ট্রেশন ইভরিহোয়্যার’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন।

এই বিভাগের আরো খবর