1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিএসসির সদস্য হলেন রাবি অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা রাশিয়া: ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নারী নির্যাতনের মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ, অভিযোগে জড়িত ব্যক্তি ১৮৭ জন জনপ্রতিনিধি গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে আগুন ক্রসফায়ার ঘিরে আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর চৌদ্দগ্রামে ১ লাখ ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ: চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার,গ্রেপ্তার ৪ বিজিবির অভিযানে ২১৫ কেজি কষ্টিপাথর উদ্ধার, মূল্য ১ কোটি ৭ লাখ টাকা

পিএসসির সদস্য হলেন রাবি অধ্যাপক ড. এম. আমজাদ হোসেন

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৭:৫৩ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন।
বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত উপসচিব আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের স্বাক্ষরিত
এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আমজাদ হোসেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)-এর সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ০৫ (পাঁচ) বছর বা তাঁর বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

পিএসসি সদস্য হিসাবে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. এম আমজাদ হোসেন বলেন, “আমি যে দায়িত্ব নিয়ে যাচ্ছি আমি যেন আমার সততা নিষ্ঠার দ্বারা দেশে গঠনে পজেটিভ ভূমিকা রেখে আমার পরিপূর্ণ দায়িত্বে পালন করতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি। ”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
সালেহ্ হাসান নকীব বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় আনন্দের।”

এসময় তিনি আরো বলেন, “উনি যেহেতু রাকসু’র প্রধান নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে আছেন। উনি পিএসসি সদস্য শপথের আগ পর্যন্ত উনার দায়িত্ব পালন করবে। ইনশাল্লাহ আমরা দ্রুতই জরুরী সিন্ডিকেট মিটিং এ বাকি নির্বাচন কমিশনার মধ্যে থেকে একজনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে রাকসু’র নির্বাচন কমিশনার জায়গায় নিয়োগ করবো।”

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৯ মার্চ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ১৬ তম সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

এই বিভাগের আরো খবর