1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ইব্রাহিম আটক - আজকের কাগজ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

২০ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ইব্রাহিম আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ২:৪২ পিএম
শেয়ার করুন

ঢাকা: রাজধানীর রূপনগর থানা এলাকায় চাঞ্চল্যকর ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম মোল্লাকে (৪৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (১১ অক্টোবর) রাতে ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার (১২ অক্টোবর) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ অক্টোবর ভিকটিম ০৭ বছরের শিশু বৃষ্টিতে ভিজতে ঘর থেকে রাস্তায় বের হয়। এ সময় অভিযুক্ত ইব্রাহিম ভিকটিমকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে তার হাতে ২০ টাকা দিয়ে বাসায় নিয়ে যান। তখন বাসার অন্য ভাড়াটিয়ারা বিষয়টি দেখে ফেলেন। ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত সুযোগ বুঝে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় ভিকটিমের মা ঢাকার রূপনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

তিনি আরও জানান, এ ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোয়েন্দা তৎপরতা জোরদার করে ঘটনার ৪ দিনের মধ্যে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্তকে আটক করে র‌্যাব-০২।

অভিযুক্ত ইব্রাহিমের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর