1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আপনাদের ভোটে আগামীতে শহীদ জিয়ার দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ: এস এ সিদ্দিক সাজু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ

আপনাদের ভোটে আগামীতে শহীদ জিয়ার দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ: এস এ সিদ্দিক সাজু

এস এম রাসেল
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১৯ পিএম
শেয়ার করুন

স্বৈরাচারী সরকার আমলে সাধারণ জনগন দীর্ঘ ১৬ বছর ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে ক্ষমতায় আনবে এবং বিএনপিই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির সংগ্রামী আহবায়ক এস এ সিদ্দিক সাজু। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা-১৪ আসনের অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগেও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন,
“বিএনপি সব সময় জনগণের দুঃখ-দুর্দশার কথা বলেছে এবং মানুষের জন্য কাজ করেছে। তাই কাউন্দিয়া ইউনিয়নবাসী ধানের শীষে ভোট ছাড়া অন্য কোথাও ভোট দেবেন না বলে আমি বিশ্বাস করি।” তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে কাউন্দিয়ায় কোন উন্নয়ন হয়নি। এখনো রাজধানীর সাথে যুক্ত হতে নৌকা পারাপারের উপর নির্ভর করতে হয়। বিএনপি সরকার গঠন করলে এখানে সেতু নির্মাণ করে কাউন্দিয়াকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করা হবে। পাশাপাশি একটি কলেজ এবং মা ও শিশু হাসপাতাল স্থাপন করা হবে।”

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা বিভাগের সাবেক সহ-সভাপতি ও টিম প্রধান জাকির হোসেন নান্নু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম সাইদুল, এস এ সিদ্দিক সাজুর সহধর্মিণী সৈয়দা সাবরিনা সিদ্দিক তানিয়া, তার বড় ছেলে ব্যারিস্টার এরফান সিদ্দিক, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন বাবলু, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী সহ মিরপুর, শাহ্আলী, দারুসসালাম, রূপনগর থানা, কাউন্দিয়া ইউনিয়ন ও বনগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এই বিভাগের আরো খবর