1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থিরা - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থিরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৮ এএম
শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনেই বিরামহীন নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থিরা। আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জে নির্বাচনি প্রচারণা শুরু করেন। 

অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি গোলাম রাব্বানী ও  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান সকালে ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট, বটতরাহাট ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন এলাকায় প্রচারণা শুরু করেন।

অন্যদিকে বিএনএমের প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন সকালে শহরের পাঠানপাড়া ও গোয়ালপাড়া এলাকায় গণসংযোগ করেন।

এই বিভাগের আরো খবর