মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় শাস্তির দাবি জানালেন ড. মুহাম্মদ ইউনূস ৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ

রিজভীকে খোঁজা হচ্ছে: ডিবির হারুন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ১:০৮ পিএম
Advertisement
শেয়ার করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে এবং শিগগির তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ রবিবার দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন? যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।’

এই বিভাগের আরো খবর