1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেষ দিনের প্রচারণায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ হরিপুরে মিলল ইউপি সদস্যের দ্বিতীয় স্ত্রীর দগ্ধ মরদেহ বিজিবির চেকপোস্টে স্বস্তি কুড়িগ্রাম সীমান্তবাসীর তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১ চৌদ্দগ্রামে পৃথক পৃথক স্হানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু রামিসা হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর দাবি আসামি সোহেলের আবারও সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা

শেষ দিনের প্রচারণায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

ছায়মা ইসলাম মিম, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৬ পিএম
শেয়ার করুন

শেষদিনের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।পার্থীরা কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন সময় কম পাওয়ার কারণে তবে শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছিল উৎসবমুখর আমেজ।

গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে আজ ২৪ ডিসেম্বর (বুধবার)শেষ হতে যাচ্ছে জকসু নির্বাচনী প্রচারণা। তবে নির্বাচনী প্রচারণা ২৭ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা থাকলেও ২৫ ডিসেম্বর বড়দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সরকারি ছুটি হওয়ার কারণে আজকেই প্রচারণার শেষ দিন হিসাবে ধরে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী মো: রাকিব বলেন,আমরা প্রয়োজনের তুলনায় সময়টা কম পেয়েছি তবে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।

নির্বাহী সদস্য পদ (স্বতন্ত্র) প্রার্থী খালিদ হাসান বলেন,আজকে প্রচারণার শেষ দিন আমরা পর্যাপ্ত সময়টা পাইনি।আমরা যারা প্রার্থী ছিলাম তাদের আজকে একটা মিটিং ছিল নির্বাচন কমিশনের সেখানে প্রায় দুই ঘণ্টা সময় লাগে এবং আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকার কারণে আমরা খুবই কম সময় পেয়েছি আমাদের প্রচারণার জন্য।তবে শিক্ষার্থীরা বেশ ভালো সাড়া দিচ্ছে আমি আশাবাদী ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের পরিবহন সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ মাহিন জানান,অবশ্যই আমরা এই সময়টাতে সন্তুষ্ট না আমাদের আরও কিছুদিন প্রয়োজন ছিল। এখানে প্রশাসনের গাফিলতি আছে বলে আমি মনে করি।

ফিল্ম এ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী অদ্রি বলেন,আজকে ২৪ তারিখ আমাদের জকসু প্রচারণার শেষ দিন। প্রত্যেক প্রার্থীই খুব ভালোভাবে তাদের প্রচারণা চালাচ্ছে।এই যে হাত ভরে যাচ্ছে ব্যাগ ভরে যাচ্ছে লিফলেট দিয়ে। এখন সবার উচিত কে সত্যের পথে আছে কে অতীতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এসব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া।

এই বিভাগের আরো খবর