1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ - আজকের কাগজ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৫০ পিএম
শেয়ার করুন

জার্মানিতে চলা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শনিবার সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা ও জয়শঙ্কর।

পরে একই স্থানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এমএসসি-২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে পৌঁছেছেন।

সফর শেষে শেখ হাসিনা আগামীকাল রবিবার রাতে মিউনিখ ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর