1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ, জালিয়াতির অভিযোগে আটক ৪ - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতে স্ত্রীর কাছে ফোনে টাকা দাবি, সকালে হোটেলে মিলল শিক্ষকের লাশ ‘আমার সুইটিরে আইনা দ্যাও, আমি ওরে দেহুম’ পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ‘সুপারভাইজার বাস চালাচ্ছিলেন’, ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে নিহত ১৪ এবার নাতির অস্ত্রের আঘাতে দাদার ক্ষতবিক্ষত লাশ! আটক নাতি নিখোঁজের ২৪ দিন পর শালবনে মিলল নিহত কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ২ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে নেশার টাকা না দেওয়ায় পাবনায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

রাবির সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ, জালিয়াতির অভিযোগে আটক ৪

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ১০:১৭ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে শুধু রাবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮. ৩০ শতাংশ। এদিকে ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সি ইউনিটের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মর্তুজা তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক ৪ পরীক্ষার্থীর মধ্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে দিব্য জ্যোতি সাহা এবং মো. শামস আজমাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে লাবিব বিন মাহবুব। এ ছাড়া ঢাবি কেন্দ্রের আটক আরেক পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর ভেতর দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩য় হয়েছেন বলে জানা গেছে।

উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, ‘বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একাধিক আঞ্চলিক কেন্দ্রে মোট প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে মোট ৪ জনের অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক হয়েছেন।’

চার পরীক্ষার্থীর আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার সময় সর্বমোট চারজন পরীক্ষার্থীকে জালিয়াতির প্রমাণসহ আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে দুজনকে ডিভাইসসহ আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার দায়ে পুলিশে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা হবে।’

এদিকে, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২ লক্ষ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছু লড়বে। এর মধ্যে আজকের ‘সি’ ইউনিটে মোট ১ লক্ষ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬ টি আসন রয়েছে। এই হিসাবে আসনপ্রতি লড়ছেন ৮২ জন ভর্তিচ্ছু।

এই বিভাগের আরো খবর